Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২২:০১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস পাইপে ফাটল— সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করতে গিয়ে গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চার লেন প্রকল্পের অংশ হিসেবে আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিং করা হচ্ছিল। পাইলিংয়ের সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না হওয়া অথবা পাইলিং যন্ত্রের অতিরিক্ত চাপের কারণে পাইপলাইনে আঘাত লাগে। আঘাতের পরই উচ্চচাপের গ্যাস পাইপ থেকে দ্রুত বের হতে শুরু করে এবং বিকট শব্দে পাইপটি ফেটে যায়। এলাকা জুড়ে গ্যাসের তীব্র শব্দ ও গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ জানিয়েছেন, বিকালে আন্ডারপাসের পাইলিংয়ের কাজ চলার সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে উত্তরবঙ্গগামী যানবাহনের গতি কমিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন

স্ত্রী-ছেলে বিদেশে, বৃদ্ধ মরে পড়ে রইলেন ঘরে

২৮ জুলাই ২০২৬

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং পাইপলাইন মেরামতের কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।


পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যান চলাচল সচল রাখতে কাজ করছে। গ্যাস কর্তৃপক্ষের সোহেল রানা জানান, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি একটি প্রধান সঞ্চালন লাইন হওয়ায় তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে প্রযুক্তিগত তদন্ত করে দেখা হবে পাইলিংয়ের সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেছেন, গ্যাস লাইনের পাইপে ফাটল ধরার কারণে কোথায়, কোথায় গ্যাস বন্ধ আছে আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না। গ্যাস লাইনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।

এ বিষয়ে টাঙ্গাইলের তিতাস গ্যাস সহকারী প্রকৌশলী রমজান আলী আগামীর সময়কে জানিয়েছেন, কালিহাতীর এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত গ্যাস লাইন বন্ধ রয়েছে। যদিও এই এলাকায় দুটি লাইন রয়েছে। লাইন দুটি হচ্ছে ১০ ইঞ্চি এবং ২০ ইঞ্চি। এ দুটির মধ্যে ১০ ইঞ্চি গ্যাস লাইন বন্ধ। যার মধ্যে রয়েছে ছয়টি সিএনজি পাম্প। অর্থাৎ এই ছয়টি পাম্প গ্যাস পাবে না। এ ছাড়া ২০ ইঞ্চি সচল রয়েছে। যার মধ্যে আবাসিক এলাকা।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতুগ্যাস পাইপে ফাটলটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ