ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করতে গিয়ে গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে।প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চার লেন প্রকল্পের অংশ হিসেবে আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিং করা হচ্ছিল। পাইলিংয়ের সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অ...