Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নতুনত্বের ছোঁয়ায় নতুন আশা

  • সৈয়দপুরের কুটিরশিল্পের পণ্য সমাদৃত হচ্ছে বিশ্ববাজারে
মমিনুর আজাদ, সৈয়দপুর (নীলফামারী)
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬
নতুনত্বের ছোঁয়ায় নতুন আশা

ছোট্ট গ্রামের উঠান থেকে তৈরি হওয়া বাঁশের পণ্য আজ জায়গা করে নিচ্ছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে।

‎বিশ্ববাজারে সমাদৃত হচ্ছে নীলফামারীর সৈয়দপুরের বাঁশের পণ্য। নতুনত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের গল্প। সৈয়দপুরের একটি ছোট্ট গ্রামের উঠান থেকে তৈরি হওয়া বাঁশের পণ্য আজ জায়গা করে নিচ্ছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে। একসময় শুধু স্থানীয় বাজারের চাহিদা পূরণের জন্য তৈরি হওয়া ঝুড়ি, শোপিস কিংবা গৃহসজ্জার সামগ্রী এখন বিদেশি ক্রেতাদের কাছেও সমান জনপ্রিয়। পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় উত্তরাঞ্চলের এই কুটিরশিল্প নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

সৈয়দপুরের উত্তর সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার উদ্যোক্তা হাজীমুল ইসলাম সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল উদাহরণ। কয়েক বছর আগেও তিনি ছিলেন ঘরের সেলিং মিস্ত্রি। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। কিন্তু নিজের দক্ষতা কাজে লাগিয়ে প্রচলিত পেশার বাইরে গিয়ে ভিন্ন কিছু করার ইচ্ছা তাকে নতুন পথের সন্ধান দেয়। স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশকে কেন্দ্র করে তিনি ইউটিউব দেখে শুরু করেন ছোট পরিসরে হস্তশিল্প পণ্য তৈরির কাজ। ধীরে ধীরে নিজস্ব নকশা, মানসম্মত উৎপাদন এবং ক্রেতাদের আস্থা অর্জনের মাধ্যমে তার উদ্যোগ বড় হতে থাকে। বর্তমানে তার কারখানায় তৈরি হচ্ছে বাঁশের ঝুড়ি, ফলের ঝুড়ি, ফুনদানি, ল্যাম্পশেড, ওয়াল ডেকোরেশন, গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী, ছোট আসবাব এবং নানা ধরনের শৌখিন হস্তশিল্প। প্রতিটি পণ্যই হাতে তৈরি হওয়ায় এতে থাকে স্বকীয়তা এবং নান্দনিকতার ছোঁয়া। বর্তমানে তার প্রতিষ্ঠানে স্থানীয় প্রায় ২০ নারী-পুরুষ নিয়মিত কাজ করছেন।

হাজীমুল ইসলাম বলছিলেন, ধীরে ধীরে ভালো মানের পণ্য তৈরি এবং ক্রেতাদের আস্থা অর্জনের ফলে কাজের পরিধি বেড়েছে। বর্তমানে অনলাইনভিত্তিক বিপণন, বিভিন্ন প্রদর্শনী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের তৈরি পণ্য বিদেশে পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন নকশার পণ্য তৈরির চেষ্টাও চলছে।

‎সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. মশিউর রহমানের জানালেন, উদ্যোক্তা হাজীমুল ইসলামকে বিসিক নিয়মিতভাবে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিসিক থেকে ক্ষুদ্র ঋণও দেওয়া হয়েছে।

বিশ্ববাজারনীলফামারীসৈয়দপুরবাঁশের পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়