বিশ্ববাজারে সমাদৃত হচ্ছে নীলফামারীর সৈয়দপুরের বাঁশের পণ্য। নতুনত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের গল্প। সৈয়দপুরের একটি ছোট্ট গ্রামের উঠান থেকে তৈরি হওয়া বাঁশের পণ্য আজ জায়গা করে নিচ্ছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে। একসময় শুধু স্থানীয় বাজারের চাহিদা পূরণের জন্য তৈরি হওয়া ঝুড়ি, শোপিস কিংবা গৃহসজ্জার সামগ্রী এখন বিদেশি ক্রেতাদের কাছেও সমান জনপ্রিয়। পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় উত্তরাঞ্চলের এই কুটিরশিল্প নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সৈয়দপুরের উত্তর সোনাখ...