Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাগেরহাটে দুই পরীক্ষার্থীর ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৯:৫০
বাগেরহাটে দুই পরীক্ষার্থীর ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: আগামীর সময়

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বাগেরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে ও বাইরে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে প্রথমে দুই পরীক্ষার্থীকে মারধর করা হয়। পরে তারা কেন্দ্রের বাইরে বের হলে আবারও হামলার শিকার হন। এ সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার শিকার শাহরিয়ার খান ও রাফসান আমিন বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির অভিযোগ অস্বীকার করে বললেন, শাহরিয়ার খান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন বিতর্কিত পোস্ট দিয়ে আসছিল। এসব বিষয়কে কেন্দ্র করে তার সহপাঠীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ জেড এম রুহুল কাদিরের ভাষ্য, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলার পরপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) জানানো হবে, যাতে তারা আইনগত ব্যবস্থা নিতে পারেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

বাগেরহাটপরীক্ষার্থীহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত