Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পশ্চিমবঙ্গে অস্থিরতা

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৭:১১
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সদর দপ্তরের নির্দেশনায় গতকাল বুধবার রাত থেকে এসব সীমান্তে বাড়ানো হয়েছে টহল। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য।

কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তে এ বাড়তি সতর্কতা।

যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে আছেন সদস্যরা— জানিয়েছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। বলেছেন, বিনা কারণে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করতে বলা হয়েছে স্থানীয়দের।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক টহলে দেখা গেছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের।

স্থানীয়রা জানালেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে জিজ্ঞাসাবাদ করছে  আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তের নিরাপত্তায় সাধারণ মানুষও করছেন সহযোগিতা। 

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেছেন, ‘সম্ভাব্য পুশইনের শঙ্কায় সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। যে কোনো অবৈধ কার্যক্রম ঠেকাতে প্রস্তুত বিজিবি। মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। প্রতিটি ক্যাম্পের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।’

সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতার প্রশংসাও করলেন তিনি। 

এদিকে, দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থায় আছে সব বিওপি ও চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যানবাহনে চলছে তল্লাশি। সিসি ক্যামেরায় সীমান্ত এলাকায় চলছে সার্বক্ষণিক নজরদারি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন বাড়তি এই সতর্কতার কারণ। ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’

(খবর তৈরিতে তথ্য দিয়েছেন আগামীর সময়ের বেনাপোল , হিলি ও আখাউড়া প্রতিনিধি)


দিনাজপুরযশোরবেনাপোলহিলিসীমান্তবিজিবিঅনুপ্রবেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ