Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলা

পল্লী বিদ্যুতের হঠাৎ ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন হাজারো গ্রাহক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৯:১৭
পল্লী বিদ্যুতের হঠাৎ ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন হাজারো গ্রাহক

ছবি: আগামীর সময়

বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিলে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। অন্যান্য মাসের তুলনায় মে মাসের (চলতি বিল) বিদ্যুৎ ব্যবহারের ইউনিট এবং বিলের পরিমাণ কয়েকগুণ বেশি দেখানোর অভিযোগ করেছেন গ্রাহকরা।

বিশেষ করে আবাসিক মিটারের ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে এমন অসঙ্গতি। হঠাৎ করে অস্বাভাবিক বিলের কাগজ হাতে পেয়ে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে।

দুদিন ধরে (রবিবার ও সোমবার) উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত গ্রাহক অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে ভিড় করছেন শরণখোলা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে। কারও হাতে বিলের কাগজ, আবার কেউ এসেছেন বিল কমানোর আবেদনপত্র নিয়ে। অতিরিক্ত বিলের হয়রানিতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

রাজৈর গ্রামের গ্রাহক গিয়াস উদ্দিন মাস্টার বলেছেন, আমি নিয়মিত ৪৫ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি। কিন্তু মে মাসে বিল এসেছে ৩৮৫ ইউনিটের। মিটার রিডার মিটারের কাছে না গিয়ে অফিসে বসেই বিল করেছে বলে মনে হচ্ছে। অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে যাচাই-বাছাই করে তা সংশোধনের পর ৪৫ ইউনিটেরই বিল করে দিয়েছে।  এই অনিয়ম শুধু আমার ক্ষেত্রে নয়, কমবেশি সবার ক্ষেত্রেই হয়েছে।

একই গ্রামের কবির মল্লিক জানিয়েছেন, আগে তার বিদ্যুৎ বিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে থাকলেও মে মাসে বিল এসেছে ১ হাজার ৬০০ টাকা।

উত্তর তাফালবাড়ির হামিদা বেগম জানিয়েছেন, তার নামে প্রথমে ৮০০ টাকার বিল করা হয়েছিল। অভিযোগের পর সেটি সংশোধন করে ২০০ টাকা করা হয়েছে।

রায়েন্দা বাজারের গ্রাহক আফরোজা সুলতানা জানালেন, আগে তার সর্বোচ্চ ৫০ ইউনিটের বিল আসত। অথচ এবার ২০০ ইউনিট দেখিয়ে ১ হাজার ৬৭৩ টাকার বিল পাঠানো হয়েছে। মিটার রিডাররা আন্দাজে বিল তৈরি করেছেন। তাই বাধ্য হয়েই অভিযোগ জানাতে এসেছেন অফিসে।

গোলবুনিয়া গ্রামের সাখাওয়াত হোসেন গাজীর নিয়মিত ৬৫০-৭০০ টাকার বিলের পরিবর্তে ১ হাজার ৪৯০ টাকা এবং পূর্ব আমড়াগাছিয়া গ্রামের বাদল হাওলাদারের ৫০০ টাকার স্থলে ১ হাজার ৯৪ টাকার বিল করার অভিযোগ করেছেন তারা।

বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিকার এবং এমন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন জানালেন, মানুষের মৌলিক সেবাগুলোর মধ্যে একটি বিদ্যুৎ খাত। কোনো গ্রাহক যেন ভুল বা অতিরিক্ত বিলের কারণে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা উপজেলা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. জাহিদ রেজার ভাষ্য, অতিরিক্ত বিল করার অভিযোগ সঠিক নয়। কোরবানির ঈদে বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ায় বিলও বেশি হয়েছে।

এ ছাড়া বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট (আবাসিক) ৭ টাকা ২০ পয়সা ছিল। তা বেড়ে এখন হয়েছে ৮ টাকা ৫০ পযসা। কিন্তু গ্রাহকরা এসব না বুঝেই অহেতুক বিভ্রান্ত হচ্ছেন। তারপরও কোনো গ্রাহকের বিলে অসঙ্গতি থাকলে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তা যাচাই-বাছাই করে দ্রুত সংশোধনের ব্যবস্থা করা হবে— যোগ করেন এই কর্মকর্তা।

শরণখোলাবিদ্যুৎবিলগ্রাহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise