Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুটওভার ব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:২০
ফুটওভার ব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

ছবি: আগামীর সময়

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন গজারিয়া উপজেলার পথচারীরা। মহাসড়কের বিভাজকে বসানো গ্রিল ভেঙে তৈরি করা ফাঁক দিয়ে যাত্রী ও পথচারীদের পারাপারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ভবেরচর বাসস্ট্যান্ড, ভাটেরচর বাসস্ট্যান্ড, ভাটেরচর নতুন রাস্তা, জামালদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু অনেক পথচারী এসব সেতু ব্যবহার না করে সরাসরি মহাসড়ক পার হচ্ছেন।

সম্প্রতি মেঘনা সেতুর পূর্ব ঢালের জামালদী বাসস্ট্যান্ড, ভাটেরচর বাসস্ট্যান্ড, ভাটেরচর নতুন রাস্তা, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকা ঘুরে দেখা গেছে, ব্যস্ততম বাসস্ট্যান্ডগুলোতে ফুটওভার ব্রিজ থাকলেও ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন অনেক মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এভাবে মহাসড়ক পার হতে দেখা যায়।

জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে পাঁচটি ফুটওভার ব্রিজ রয়েছে। তবে দিন দিন এসব ব্রিজের ব্যবহার কমছে। বিশেষ করে ভাটেরচর বাসস্ট্যান্ড, ভাটেরচর নতুন রাস্তা ও জামালদী এলাকার ফুটওভার ব্রিজে ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এসব স্থানে মহাসড়কের বিভাজকে থাকা লোহার গ্রিলের রড ভেঙে পথচারীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছেন।

একাধিক পথচারী জানিয়েছেন, ফুটওভার ব্রিজের প্রবেশমুখ ও ওপরে খুচরা ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

বড়রা আনন্দে মেজোরা স্বস্তিতে ছোটরা চিন্তায়

১২ জুন ২০২৬

ভাটেরচর এলাকায় বস্তা নিয়ে গ্রিলের ভাঙা অংশ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী মনসুর আলী। পাশেই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়ার কারণ জানতে চাইলে তার ভাষ্য, ‘এখান দিয়ে দ্রুত আসা-যাওয়া করা যায়। ব্রিজে উঠতে সময় লাগে, ওঠানামাও ঝামেলার।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা মহাসড়ক পার হওয়ার সময় বলেছেন, ‘এটা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে। দেখবেন, দলে দলে মানুষ সড়কের ওপর দিয়েই পার হচ্ছে। আমিও তাদের সঙ্গে চলে এসেছি। ফুটওভার ব্রিজ আমাদের নিরাপত্তার জন্যই নির্মাণ করা হয়েছে, কিন্তু সময় বাঁচাতে গিয়ে আমরা সেটি ব্যবহার করছি না।’

মানবাধিকার কর্মী এস এম নাসির উদ্দীন বলেছেন, ‘সম্ভবত আমরাই একমাত্র জাতি, যারা মৃত্যুর ঝুঁকিকে উপেক্ষা করে মহাসড়কে চলাচল করি। সরকার নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে। ঝুঁকি নিয়ে সড়ক পারাপার বন্ধ করে মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।’

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ সবসময়ই বেশি থাকে। পুলিশ ব্যস্ত থাকার সুযোগে অনেক সময় মানুষ দলবদ্ধভাবে সড়ক পার হয়।

তিনি আরও জানান, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে নিয়মিত উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে নিরাপদ পারাপারের জন্য সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী আল রাজী বলেছেন, মহাসড়ক ব্যবহারকারীদের নিজ দায়িত্বে ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। তিনি জানান, সেতুর পাশের বিভাজকে লোহার রড বসিয়ে মাঝপথে পারাপার বন্ধের ব্যবস্থা করা হলেও অনেকেই সেসব রড ভেঙে ফেলছেন।

তার ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, তবে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানো জরুরি।

ফুটওভার ব্রিজসড়ক পারাপারজনদুর্ভোগগজারিয়ামুন্সীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম