Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অবৈধ বিদ্যুৎ সংযোগে আগুন, কলমাকান্দায় পুড়ল ৫ দোকান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪
অবৈধ বিদ্যুৎ সংযোগে আগুন, কলমাকান্দায় পুড়ল ৫ দোকান

গ্রাফিকস: আগামীর সময়

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক মিয়ার বাড়ি বাজারের পাশে। তার বাড়ি থেকে তার টেনে নিজের দোকানসহ বাজারের কয়েকটি দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে সংযোগের বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় কলমাকান্দা ফায়ার সার্ভিসকে। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কামাল হোসেন, শরিফুল ইসলাম, ফিরোজ মিয়া ও ফারুক মিয়ার কাপড়ের দোকান এবং আব্দুস সাত্তারের জুতার দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি মো. শরিফুল ইসলাম বলেন, তিনি ফারুক মিয়ার কাছ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। এ জন্য প্রতি মাসে ইউনিটপ্রতি ১৮ টাকা ৫০ পয়সা করে বিল দিতেন। দোকান ভাড়া নেওয়ার আগ থেকেই এভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিনি কয়েকবার মিটার স্থাপনের জন্য ফারুক মিয়াকে অনুরোধ করেছিলেন বলেও জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুক মিয়া বলেন, বাজারের পাশে তার বাড়ি হওয়ায় দোকানে আলাদা মিটার না থাকায় বাড়ি থেকে নিজের দোকানসহ কয়েকটি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তারিকুল ইসলাম সৌরভ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি তার জানা নেই। অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কলমাকান্দাআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

    advertiseadvertise