Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোমবার মজুরি প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: বোর্ড চেয়ারম্যান

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৯:০৩
শেয়ার করুন:
সোমবার মজুরি প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: বোর্ড চেয়ারম্যান

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আগামী সোমবার প্রস্তাব জমা দেবে মালিকপক্ষ। আজ শনিবার এমনটাই জানালেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২৩ নভেম্বর পরবর্তী সভা হবে, আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।’

এর আগে, মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি কারখানা পরিদর্শন করেন। এ সময় তারা কারখানাশ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশের সার্বিক খোঁজখবর নেন।

শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গেই আলোচনা চলছে উল্লেখ করে বোর্ড চেয়ারম্যান বলেন, শ্রমিকদের প্রত্যাশা ও পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধা বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দুপক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছিল। সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করে বলেন, ‘বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়। কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর কোনো চাপ নেই।’

আরও পড়ুন

গাজীপুরে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

২০ নভেম্বর ২০২৬

নতুন মজুরি কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও উভয়পক্ষ দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছে। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর সম্ভব হবে।

অবশ্য গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ার পর দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানায় তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন কারখানা মালিকরা।

ওইদিন বোর্ডের তৃতীয় সভায় মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন তারা। মালিকরা প্রস্তাব জমা দিলে শুরু হতো মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা।

তবে গণমাধ্যমের খবরে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।

সেসময় নির্ধারিত সময়ে নতুন মজুরি দিতে হলে এ প্রক্রিয়ায় ‘বিলম্ব করা সমীচীন হবে না’ বলে মন্তব্য করে বিজিএমইএ ও বিকেএমইএ।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।

সম্প্রতি বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেন।

পুনর্গঠিত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর পাশাপাশি নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।


মজুরি বোর্ডপোশাক শ্রমিকসাভারগার্মেন্টনিম্নতম মজুরি বোর্ডসৈয়দ আজাদ সুবহানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি