Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুরে কোরবানির পশুর ঘাটতি ২৯ হাজার, ভরসা বাইরের জেলায়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫৮
গাজীপুরে কোরবানির পশুর ঘাটতি ২৯ হাজার, ভরসা বাইরের জেলায়

ছবি: আগামীর সময়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু বাজারে ওঠানো এবং বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। এবার কোরবানির পশুর দাম কেমন হবে—তা নিয়ে ক্রেতাদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ।

গাজীপুর শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় প্রতিবছরই এখানে কোরবানির পশুর বড় চাহিদা থাকে। তবে জেলার খামারগুলোতে যে পরিমাণ পশু উৎপাদন হয়, তা দিয়ে স্থানীয় চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হয় না।

সাধারণত কোরবানির আগে এই জেলার অনেক মানুষ পশুর খোঁজে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ধামরাই, নরসিংদী ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় যান। ফলে স্থানীয় খামারে উৎপাদনে ঘাটতি থাকলেও প্রতিবেশ ও দূরবর্তী বিভিন্ন জেলা থেকে আসা পশু দিয়ে সেই ঘাটতি পূরণ হয়ে যায়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে এবার গবাদিপশুর মোট চাহিদা রয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৩৬টি। এর বিপরীতে জেলায় কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ লাখ ২ হাজার ২৬৩টি।

ফলে এবার জেলায় কোরবানির পশুর ঘাটতি থাকছে ২৯ হাজার ২৭৩টি। প্রস্তুত থাকা কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড় ৩৮ হাজার ৪৩৭টি, বলদ ৩ হাজার ৭৩২টি এবং গাভী ১২ হাজার ৮২৩টি।

উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, গাজীপুর সদর উপজেলায় ২১ হাজার ১৫০টি, কালিয়াকৈরে ১৯ হাজার ৩৬৯টি, শ্রীপুরে ১৯ হাজার ৪৬৭টি, কাপাসিয়ায় ২৬ হাজার ৬৪৬টি ও কালীগঞ্জে ১৩ হাজার ৬৮৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলার ৫টি উপজেলার মধ্যে এবার কাপাসিয়া উপজেলায় সর্বাধিক পশু কোরবানিযোগ্য রয়েছে।

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম জানিয়েছেন, গাজীপুরে চাহিদার তুলনায় ২৯ হাজার ২৭৩টি পশু ঘাটতি রয়েছে। তবে বাইরের বিভিন্ন জেলা থেকে কোরবানিযোগ্য পশু আসায় এই ঘাটতি সহজেই মিটে যায়। ফলে বাজারে কোরবানির পশু প্রাপ্তিতে ক্রেতাদের কোনো সমস্যা পোহাতে হয় না।

মহানগরীতে ১৪ পশুর হাট

এদিকে, পশুর বেচাকেনা জমিয়ে তুলতে গাজীপুর মহানগরীতে এবার ১৪টি অস্থায়ী পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. সোহেল রানা জানান, সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৪টি হাট ইজারা দেওয়া সম্পন্ন হয়েছে।

হাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যে ইজারা হয়েছে টঙ্গী রোড অস্থায়ী পশুর হাটটি, যার ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৪১ হাজার ৫২৭ টাকা। অন্য দিকে সবচেয়ে কম মূল্যে ইজারা হয়েছে নগরীর ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর ফ্রিজ ফ্যাক্টরি মোড় অস্থায়ী পশুর হাট। এই হাটটির ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৩০ টাকা।

কোরবানিঈদুল আজহাগরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!