Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাঠ ভরাটে ৬ লাখ বরাদ্দ, দুই বছরেও শুরু হয়নি কাজ

গাইবান্ধা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২১:০০
মাঠ ভরাটে ৬ লাখ বরাদ্দ, দুই বছরেও শুরু হয়নি কাজ

ছবি: আগামীর সময়

বৃষ্টি হলেই মাঠ জুড়ে পানি জমে যায়। কাদা মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের। ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় খেলাধুলাও। এমন চিত্র গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের।

এই সমস্যা সমাধানে ২০২৪ সালে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু দুই বছর পার হলেও কাজ শুরু হয়নি। বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির নাম ব্যবহার করে প্রধান শিক্ষক বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াফিউল হাবীব সিটু। তিনি বললেন, ‘কেউ কোনো টাকা আত্মসাৎ করেননি। বরাদ্দের পুরো অর্থ এখনো ব্যাংকে জমা রয়েছে।’

দুই বছরেও মাঠ ভরাটের কাজ কেন শুরু হয়নি, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে বরাদ্দের টাকা থাকা সত্ত্বেও কাজ না হওয়ায় দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কবে মাঠ ভরাট হবে এবং তাদের ভোগান্তির অবসান ঘটবে, সেই প্রশ্নই এখন এলাকাবাসীর।

গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বললেন, ‘মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে। তাই আপাতত মাঠের পানি সেচে ফেলার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।’

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, মাঠের পানি সেচের নামেও অতিরিক্ত মেশিন ভাড়ার বিল দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানালেন, অভিযোগের বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


গাইবান্ধামাঠ ভরাটশ্রেণিকক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ