Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ দস্যু বাহিনী গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২১:৫৮
সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ দস্যু বাহিনী গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সংগৃহীত ছবি

সুন্দরবনে নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে দস্যু বাহিনী গঠনের চেষ্টা করছিল আত্মসমর্পণ করা ছোটন-সুমন বাহিনীর দুই পলাতক সদস্য। তবে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন চাচা হানিফ শেখ (৪২) এবং ভাইপো নাজমুল শেখ (৩৫)। তারা বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি পাইপ গান, একটি খেলনা পিস্তল, ১৯ রাউন্ড তাজা কার্তুজ এবং ‘চাচা-ভাইপো’ বাহিনীর নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে দস্যুতা করে আসছিলেন। গত ১৭ মে ওই বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে সংগঠন গড়ে আবারও দস্যু কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন।

আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শ্যালা নদীর বটতলা খাল সংলগ্ন এলাকা থেকে লুকানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুন্দরবনচাচা-ভাইপোদস্যু বাহিনীআটক ২
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise