Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী নিহত, থানায় গিয়ে আত্মসমর্পণ

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২০:২৩
স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী নিহত, থানায় গিয়ে আত্মসমর্পণ

জসিম শেখ— সংগৃহীত

নড়াইলে স্বামী জসিম শেখের হাতুড়ির আঘাতে জেসমিন খানম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ রবিবার ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।

জসিম শেখের ভাষ্য, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে রবিবার দুপুরে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পর্যটকের মৃত্যুর পর প্রকাশ্যে প্যারাসেইলিংয়ের ভয়াবহ অনিয়ম

০২ আগস্ট ২০২৬

স্থানীয়দের ভাষ্য, জসিম শেখ মাদকাসক্ত। তবে জেসমিনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগের বিষয়ে তারা কিছু জানেন না।

স্থানীয় ইউপি সদস্য হিসাম উদ্দিন বললেন, ‌‌‘জসিম পেশায় রাজমিস্ত্রি। তিনি মাদকাসক্ত। জসিমের হাতুড়িপেটায় জেসমিন মাথায় গুরুতর আহত হন।’ তিনি আরও জানান, তাদের দাম্পত্য জীবনে ১০ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেছেন, ‘চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসিম থানায় আত্মসমর্পণ করেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নড়াইলআত্মসমর্পণহাতুড়ির আঘাতস্ত্রী নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: