নড়াইলে স্বামী জসিম শেখের হাতুড়ির আঘাতে জেসমিন খানম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ রবিবার ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।নিহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।জসিম শেখের ভাষ্য, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে রবিবার দুপুরে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস...