Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আড়াইহাজার বিদ্যুৎ উপকেন্দ্র

সাত দিনের কাজ শেষ হয়নি ৪৪ মাসেও

  • বিশেষজ্ঞ দলের অপেক্ষায় সংশ্লিষ্টরা
  • বিদ্যুৎসংকটে বিপর্যস্ত জনজীবন
  • শিল্পাঞ্চলেও বাড়ছে উদ্বেগ
  • গ্রিড চালু হলে কমবে সংকট
এ হাই মিলন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:১৮
সাত দিনের কাজ শেষ হয়নি ৪৪ মাসেও

রূপগঞ্জ ও আড়াইহাজার নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। যেখানে রয়েছে পোশাক, নিটিং, স্পিনিং, ডাইং, ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন শিল্পকারখানা। শিল্প ও আবাসিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আড়াইহাজারে নির্মাণ করা হয়েছে ১৩২/৩৩ কেভি ও ১৬০/২৪০ এমভিএ ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র। ২০২০ সালে নির্মাণকাজ শুরু হওয়া উপকেন্দ্রটি ২০২৩ সালে চালু হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতায় এখনো চালু হয়নি সেটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। কোরিয়া থেকে বিশেষজ্ঞ দল এলেই এসব কাজ শেষ করা সম্ভব। গ্রিডটি চালু করা গেলে প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

স্থানীয়দের ভাষ্য, কোরিয়ান একটি প্রকৌশলী দল এসে যে কাজ শেষ করতে বড়জোর ৭ থেকে ১০ দিন সময় লাগার কথা, সে কাজের জন্য অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। আড়াইহাজার ও রূপগঞ্জের বিদ্যুৎ সরবরাহের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে ভুলতা ১৩২/৩৩ কেভি গ্রিডের ওপর। অতিরিক্ত লোডের কারণে নিয়মিত লোডশেডিং, ভোল্টেজের ওঠানামা ও আকস্মিক বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনাও ঘটছে। ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। বাড়ছে ব্যবসায়ীদের ব্যয় ও উদ্বেগ।

তাদের আশঙ্কা, কোনো কারণে ভুলতা গ্রিডে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তখন রূপগঞ্জ ও আড়াইহাজারের বিস্তীর্ণ এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারে।

বিদ্যুৎ সংকটের তীব্রতা বোঝাতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জের বরপা এলাকার আরিফ হোসেন আরব। তার ভাষায়, ‘বিদ্যুৎ থাকে না বললেই চলে। বিদ্যুৎ সংকটের কারণে মানুষ অতিষ্ঠ। অনেক সময় পানিও তুলতে পারে না। জীবনযাত্রা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই পড়ছে এর প্রভাব।’

তার মতে, একটি গ্রিড চালু করার জন্য যদি মাত্র কয়েক দিনের কাজ বাকি থাকে, তাহলে সে কাজ দ্রুত শেষ করা উচিত। কারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন আর অপেক্ষা করার সুযোগ নেই।

আড়াইহাজারে গ্রিডের বিষয়টি এখন আর শুধু একটি নির্মাণ প্রকল্পের প্রশাসনিক বিলম্ব হিসেবে দেখার সুযোগ নেই। এটি লাখ লাখ মানুষের নাগরিক দুর্ভোগ, শিল্প উৎপাদন এবং আঞ্চলিক অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। একদিকে ভুলতা গ্রিডের ওপর অতিরিক্ত চাপ, অন্যদিকে আড়াইহাজারে গ্রিড চালু না হওয়া দুইয়ের সমন্বিত প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

গ্রিড চালুর গুরুত্বের কথা স্বীকার করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) আড়াইহাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার টি এম মেজবা। তার দাবি, সারা দেশেই কিছুটা বিদ্যুৎসংকট রয়েছে। রূপগঞ্জেও কিছুটা সংকট দেখা দিয়েছে।

তিনি আশা করেন, আড়াইহাজারের নতুন গ্রিডটি চালু করা গেলে রূপগঞ্জের বিদ্যুৎসংকট অনেকটাই কমে যাবে।

আড়াইহাজারবিদ্যুৎ উপকেন্দ্রশিল্পাঞ্চলবিদ্যুৎ সরবরাহলোডশেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়