Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংসদে আলোচনা

প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে ইউনিয়ন!

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২৩:২২
প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে ইউনিয়ন!

ছবি: আগামীর সময়

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক।

স্থানীয়দের একাংশের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার পৈতৃক বাড়ি এবং দুই ছেলের নাম অনুসারে ইউনিয়নগুলোর নামকরণ করিয়েছেন।

তবে প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনগণের মতামতের ভিত্তিতেই নামগুলো করা হয়েছে নির্ধারণ।

গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়েছে মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে মীরবাড়ী ইউনিয়ন, যার জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন। মোকামতলা উপজেলার ১১টি মৌজা নিয়ে গঠিত সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। আটটি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন এবং ১৭টি মৌজা নিয়ে গঠিত স্বর্ণগ্রাম ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন।

গেজেট প্রকাশের পর স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। তাদের দাবি, ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। একইভাবে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলছিলেন, নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি জানা থাকলেও এ ধরনের নামকরণ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না। তার মতে, স্থানীয়দের কাছে বিষয়টি স্পষ্ট যে ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রীর পরিবারকে ঘিরেই করা হয়েছে নির্বাচন।

স্থানীয়দের ভাষ্য, প্রতিমন্ত্রীর বংশীয় পদবি ‘মীর’ এবং তার পৈতৃক বাড়ি শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি গ্রামে অবস্থিত, যা স্থানীয়ভাবে ‘মীরবাড়ী’ নামে পরিচিত। এছাড়া মোকামতলার নতুন ইউনিয়নগুলোর ক্ষেত্রে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক ভিত্তি নেই বলেও দাবি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেছেন, নাম প্রস্তাবের আগে সংশ্লিষ্ট এলাকার জনগণের মতামত নেওয়া হয়েছিল। স্থানীয়দের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতেই নতুন ইউনিয়নের নাম করা হয় সুপারিশ।

বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় ওঠে। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে প্রশ্ন তুললে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। তার দাবি, সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তার দুই সন্তানের নাম সীমান্ত ও দিগন্ত হওয়ায় বিষয়টি কাকতালীয়ভাবে মিলে গেছে। যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করার উদ্দেশ্য থাকত, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেয়। দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে গঠিত হয় মোকামতলা উপজেলা। পরবর্তীতে নতুন তিনটি ইউনিয়ন যুক্ত হওয়ায় উপজেলার ইউনিয়ন সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।

এদিকে গত ১২ জুন নিজ এলাকায় এক সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ করার ঘোষণাও দেন।


বগুড়াইউনিয়নআলোচনাসংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!