Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন সশস্ত্র ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল, একটি বাটন মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ মেইন বিচ ও শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সি-বিচ বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।

বিজিবির দাবি, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ মেইন বিচ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। রাত ২টা থেকে সেখানে অবস্থান নেয় বিজিবির আভিযানিক দল। পরে ভোর সাড়ে ৩টার দিকে কয়েকজন সন্দেহভাজনকে একটি ইজিবাইকে করে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকায় প্রবেশ করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দেন। কিন্তু সংকেত উপেক্ষা করে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে একপর্যায়ে একটি চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা হয়।

এরপর প্রায় দুই ঘণ্টা ধরে ওই এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ডাকাত দলের আরও দুই সদস্যকে আটক করে বিজিবি। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দলের অপর দুই সদস্য কৌশলে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত ইজিবাইকে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে ইজিবাইকে ব্যাপক তল্লাশি চালিয়ে তলদেশে বিশেষভাবে তৈরি একটি বক্সের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি এবং বিদেশি পিস্তলসদৃশ একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত ইজিবাইকটি।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে নিশ্চিত করলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

মেরিন ড্রাইভমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    advertiseadvertise