Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গৌরীপুর স্টেডিয়ামের একমাত্র গ্যালারি ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৪:৩৩
গৌরীপুর স্টেডিয়ামের একমাত্র গ্যালারি ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের গৌরীপুর স্টেডিয়ামের একমাত্র দর্শক গ্যালারিটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হয়ে আছে। সারাবছর মাঠে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হলেও গ্যালারি সংস্কার ও নির্মাণে সম্পূর্ণ উদাসীন প্রশাসন।

জানা গেছে, ১৯৮৩ সালে উপজেলা ক্রীড়া ও সংস্কৃতি তহবিলের অর্থায়নে গৌরীপুর স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। ৯০ দশক থেকেই এর পলেস্তারা খসে পড়া শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন পাটাতনে বড় বড় গর্তের সৃষ্টি হলে প্রশাসন এটিকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে লাল নিশান টানিয়ে দেয়। নিশান টানালেও সংস্কার করা হয়নি আজও। নির্মাণের দীর্ঘ ৪০ বছর অতিবাহিত হলেও কোনো সংস্কার করেনি কর্তৃপক্ষ।

সাবেক ক্রীড়াবিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ধর বাচ্চু আগামীর সময়কে বলছেন, গৌরীপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে খেলাধুলার একটি সোনালী অধ্যায় রচিত হয়েছিল। মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাব ছিল গৌরীপুরে, এছাড়াও আরও কিছু ছোট-বড় ফুটবল ক্লাব গড়ে উঠে ছিল তখন। সারাবছর তীব্র প্রতিযোগিতা মূলক খেলা হতো। বিশেষ করে প্রতিবছর এ মাঠে শেখ লেবু মেমোরিয়াল শিল্ড নামে একটি টুর্নামেন্ট হতো, সেখানে চিটাগং কাস্টমস ও ঢাকা রহমতগঞ্জের মতো জনপ্রিয় ফুটবল ক্লাব এসে খেলতো। হাজার হাজার দর্শক খেলা দেখতে আসতেন তখন। স্টেডিয়ামটির জৌলুশ এখন হারিয়ে গেছে, এটিকে ফের নির্মাণের দাবি জানান তিনি।

বর্তমানে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান

গৌরীপুর স্টেডিয়ামে বিভিন্ন খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাওয়াজ, আন্তঃ স্কুল-মাদ্রাসা ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা, আন্তঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক ও বালিকাদের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট, উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা ও গোল্ডকাপ টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রশিক্ষণ, স্থানীয় আন্তঃ ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এ স্টেডিয়ামে। এসব খেলা ও প্রতিযোগিতায় দর্শক গ্যালারিতে শত শত শিক্ষার্থী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে থাকেন।

আরও পড়ুন

জলাবদ্ধতা ও মশা মারতে চসিকের রেকর্ড বরাদ্দ ১৩৭ কোটি টাকা

৩০ জুন ২০২৬

গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাক্কেল মুবিন মুন্সী বলছেন, সারাবছর মাঠে বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার বেশির ভাগই স্কুল ভিত্তিক। এই মেয়াদোত্তীর্ণ ও ভাঙা গ্যালারিতে বসেই শিক্ষার্থীসহ অন্যরা খেলা দেখেন, এতে আমরা সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকি। এখানে পর্যাপ্ত জায়গা আছে, দীর্ঘদিন যাবত একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছেন গৌরীপুরের মানুষ।

গৌরীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে