Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুর

ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৮:১৩
ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার

ছবি: আগামীর সময়

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে এবার শুধু ইলিশ মাছেরই নয়, বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় এ মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

আজ বুধবার বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়, যা সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই নাগালের বাইরে চলে গেছে।

মাছঘাটের ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম থাকায় বাজারে ডিমের সংকট তৈরি হয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের ডিমের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ক্রেতা চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসেন শুধুমাত্র ইলিশের ডিম কিনতে। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাজারে দাম বাড়তি থাকছে।

আরও পড়ুন

ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে দুর্ভোগ

২৯ জুলাই ২০২৬

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন জানান, অন্যান্য বছর ডিমওয়ালা ইলিশ অনেক বেশি পাওয়া যেত। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের পরিমাণ খুবই কম। ক্রেতাদের যে পরিমাণ চাহিদা, সে অনুযায়ী আমরা ডিম সরবরাহ করতে পারছি না। মূলত চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।

আরেক ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে ঘাটের প্রায় প্রতিটি ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। কিন্তু এখন ডিমওয়ালা ইলিশ কম আসায় মাত্র দুই থেকে তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। ডিমের সংকটের কারণেই বর্তমানে প্রতি কেজি ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। সামনে যদি ইলিশের সরবরাহ বাড়ে, তাহলে ডিমের দামও কিছুটা কমে আসতে পারে।

এদিকে উচ্চমূল্য সত্ত্বেও অনেক ক্রেতা স্বাদের কারণে ইলিশের ডিম কিনছেন। তবে সাধারণ ক্রেতাদের অনেকেই বলছেন, বর্তমান দামে নিয়মিত ইলিশের ডিম কেনা তাদের পক্ষে সম্ভব নয়। বাজারে ডিমওয়ালা ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তাদের প্রত্যাশা।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম পাওয়া যায় না। ইলিশ থেকে সংগ্রহ করা ডিম আলাদা করে সংরক্ষণ করা হয়। আগে দেশের বিভিন্ন জেলায় এসব ডিম সরবরাহ করা হলেও এখন পরিমাণ কম থাকায় বেশির ভাগ ডিম ঘাটেই বিক্রি হয়ে যায়। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা চাঁদপুরে আসেন ইলিশের ডিম কিনতে, কিন্তু চাহিদা অনুযায়ী প্রতিদিন ডিম পাওয়া যায় না।

আশা করছি, সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কিছুটা কমবে এবং ইলিশের পাশাপাশি ডিমের দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে, জানালেন তিনি।

ইলিশচাঁদপুরডিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ