Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মৃত্যুর গুজবে দাফনের প্রস্তুতি, নড়েচড়ে উঠলেন বৃদ্ধা

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩
মৃত্যুর গুজবে দাফনের প্রস্তুতি, নড়েচড়ে উঠলেন বৃদ্ধা

দাফনের প্রস্তুতির মধ্যেই নড়লেন নুরজাহান বেগম। ছবি: আগামীর সময়

হবিগঞ্জের লাখাই উপজেলায় মৃত্যুর গুজব ছড়িয়ে এক বৃদ্ধাকে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় তিনি হঠাৎ নড়েচড়ে ওঠেন। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে হাঁটাচলা শুরু করেন। মঙ্গলবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবার জানায়, নুরজাহান বেগম বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েক দিন আগে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের সদস্যদের জানান। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

তবে চিকিৎসকের ওই বক্তব্য এলাকায় ভুলভাবে ‘মারা গেছেন’ এমন গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা দিয়ে জানাজার প্রস্তুতির কথাও জানানো হয়। এরপর স্বজনরা দাফনের প্রস্তুতি হিসেবে গোসল করানোর আয়োজন শুরু করেন।

এ সময় নুরজাহান বেগম হঠাৎ শরীর নাড়ান এবং কথা বলার চেষ্টা করেন। এতে উপস্থিত স্বজনরা বিস্মিত হন। পরে ধীরে ধীরে তিনি স্বাভাবিক হয়ে ওঠেন এবং হাঁটাচলাও শুরু করেন।

নুরজাহান বেগমের মেয়ের জামাই মরম আলী বলছিলেন, তিনি এখন সুস্থ আছেন। হাঁটাচলাও করছেন।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য সাদেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস বলেছেন, রোগীর সঙ্গে কথা বলা ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

হবিগঞ্জমৃত্যুর গুজবজীবিত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise