মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন বলে গুঞ্জন ছড়ানোর পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেল কিম জং উনকে। ছবিতে তাকে বেশ সুস্থই মনে হচ্ছে।রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪২ বছর বয়সী এই স্বৈরশাসক তার মেয়েকে সঙ্গে নিয়ে একটি পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন।যুক্তরাষ্ট্রে বসবাসরত এক চীনা ভিন্নমতাবলম্বী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, কিমকে কোমায় থাকা অবস্থায় বেইজিংয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই দাবি ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই ছবিগুলো প্রকাশ...