Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২১
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার

২০১৮ সালের পর এই প্রথমবার ‘ফ্যান্টাসি ব্রা’ ক্যাটওয়াকে ফিরে এল। ভিক্টোরিয়াস সিক্রেট-এর র‍্যাম্পে অভিষেক ঘটিয়ে কাইলি জেনার এটি পরেছিলেন

ফ্যাশন দুনিয়ায় ফিরে এল পুরনো সেই জৌলুস। নানা কেলেঙ্কারি ও সমালোচনায় একসময় কোণঠাসা হয়ে পড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকে ডানা মেলে ঘুরে দাঁড়াল।

এই জমকালো কামব্যাক শো-এর মূল আকর্ষণ ছিলেন কাইলি জেনার, যিনি গায়ে জড়িয়েছিলেন তাক লাগানো ৫০ মিলিয়ন ডলার মূল্যের একটি হিরের অন্তর্বাস।

রবিবার রাতের সেই জমকালো ফ্যাশন শো-তে যখন কাইলি জেনার র‍্যাম্পে পা রাখলেন, চোখ ধাঁধিয়ে গেল সবার। জ্যাকব অ্যান্ড কো.-র তৈরি এই ‘ফ্যান্টাসি ব্রা’-তে ৯১টি বিশালাকার সাদা হিরার সঙ্গে ঠিক মাঝখানে জ্বলজ্বল করছিল ৭৫ ক্যারেটেরও বেশি ওজনের একটি হলুদ হীরা।

১৯৯৬ সাল থেকে ভিক্টোরিয়াস সিক্রেটের এই ফ্যান্টাসি ব্রা একটা ঐতিহ্য, তবে আগের ১ মিলিয়ন ডলারের ব্রার রেকর্ডকে এবার একেবারে গুঁড়ো করে দিল এই বিশাল অঙ্কের দাম।

এবারের এই গ্র্যান্ড শো দেখতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার, নিকোল কিডম্যানের মতো তারকারা। জোয়ান স্মলস ও ক্যান্ডিস সোয়ানেপোলের মতো পুরনো পরিচিত মুখগুলোর পাশাপাশি র‍্যাম্পে আগুন ঝরিয়েছেন পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো নতুন প্রজন্মের মডেলরা।

আরও পড়ুন

ভারতীয় তারকাদের আতঙ্ক বিষ্ণোই, জেল থেকে কীভাবে চালাচ্ছেন ত্রাসের রাজত্ব

১৯ অক্টোবর ২০২৬

হালকা ডানা মেলে বেলা হাদিদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় শো। ব্যাকস্টেজে মডেলরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, ডানাগুলো এবার বেশ হালকা হওয়ায় র‍্যাম্পে হাঁটা অনেক সহজ হয়েছে। এর পাশাপাশি ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন এবং টেট ম্যাক্রার লাইভ পারফরম্যান্স পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছিল।

একটা সময় জেফরি এপস্টিন কাণ্ড এবং শুধুমাত্র এক ধরণের স্লিম বডি ফিগারকে প্রাধান্য দেওয়ার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই ব্র্যান্ড।

২০১৯ সালে শো বন্ধও রাখতে হয়েছিল। তবে ২০২৪ সাল থেকে ঘুরে দাঁড়ানোর যে লড়াই শুরু হয়েছিল, তার মুকুট পরেছেন নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার অ্যাডাম সেলম্যান।

প্লাস-সাইজ ও ট্রান্সজেন্ডার মডেলদের জায়গা দিয়ে এবং কোনো লোক দেখানো ভান না রেখে ব্র্যান্ডটিকে সত্যিকারের বৈচিত্র্যময় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আর তার সুফলও হাতেনাতে পাচ্ছে কোম্পানি, স্টক মার্কেটে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে শেয়ারের দর।

রবিবারের এই ঝলমলে রাতে একদিকে যেমন নতুন প্রজন্মের মডেলরা আলো ছড়িয়েছেন, তেমনি অন্যদিকে ব্র্যান্ডটির হয়ে ২১তম বারের মতো র‍্যাম্পে হেঁটে নিজের মুকুট অটুট রেখেছেন কিংবদন্তি অ্যাড্রিয়ানা লিমা।


কাইলি জেনারভিক্টোরিয়াস সিক্রেটমডেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার