বিশ্বের অন্যতম জনপ্রিয় মডেল ও রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। তিনি কি আবারও মা হতে চলেছেন? হলিউডের হার্টথ্রব অভিনেতা টিমোথি শ্যালামের সাথে দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর হঠাৎ করেই কাইলির ‘প্রেগন্যান্সি’ খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এক্স-এ ভাইরাল হওয়া একটি পোস্টে কাইলির আল্ট্রাসাউন্ডের ছবিও দাবি করা হয়েছে, যা দেখে কোটি কোটি ভক্ত চমকে গেছেন।বিশ্বজুড়ে কাইলি ও টিমোথির ভক্তদের মাঝে যখন এই খবর নিয়ে তুমুল হইচই চলছে, তখন জানা গেল আসল সত্য। মূলত, এক্স-এর ‘বাজ ক্রেভ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে...