Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

সাবেক গৃহকর্মীর মামলায় বিপাকে কাইলি জেনার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৩৯
সাবেক গৃহকর্মীর মামলায় বিপাকে কাইলি জেনার

কাইলি জেনার

মার্কিন রিয়েলিটি শো তারকা ও বিশ্বখ্যাত প্রসাধনী ব্যবসায়ী কাইলি জেনারের গ্ল্যামারময় জীবনের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকটি এবার প্রকাশ্যে এসেছে। তার বাড়ির সাবেক এক গৃহকর্মী হুয়ানা ডেলগাডো সোটো কাইলির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি চাঞ্চল্যকর মামলা করেছেন। সোটোর দাবি অনুযায়ী, কাইলির বাড়িতে কাজ করার সময় তাকে নিয়মিত ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক’ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

২০১৯ সাল থেকে সেখানে কর্মরত থাকলেও মূলত ২০২৩ সালের শেষের দিকে সুপারভাইজার পরিবর্তনের পর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। তাকে দিনের পর দিন পর্যাপ্ত খাবার কিংবা বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি, যা স্পষ্টতই শ্রম আইনের লঙ্ঘন।

আরও পড়ুন

তারায় মজেছেন আদিত্য

০৩ মে ২০২৬

মামলার অভিযোগে সোটো আরও উল্লেখ করেছেন, তাকে হতে হয়েছে জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের শিকার। তার কথা বলার ভঙ্গি বা উচ্চারণ এবং গায়ের রং নিয়ে সুপারভাইজাররা করতেন প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য। এমনকি ভাইয়ের মৃত্যুর মতো কঠিন শোকের সময়েও তাকে কোনো ছুটি দেওয়া হয়নি, বরং কান্নাকাটি করা অবস্থায় তাকে করতে বাধ্য করা হয়েছে অপমানজনক কাজ।

একপর্যায়ে সহ্য করতে না পেরে ২০২৫ সালে তিনি সরাসরি কাইলি জেনারকে দেন একটি হাতে লেখা চিঠি। সেখানে তিনি নিজের মানসিক যন্ত্রণার কথা জানিয়ে লিখেছিলেন, ‘কাইলি হয়তো এসবের কিছুই জানেন না। কিন্তু এর ফল হয় উল্টো; তাকে কাইলির সঙ্গে কথা বলতে নিষেধ করা হয় এবং অভিযোগ তোলার কারণে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাইলি জেনার কিংবা তার প্রতিষ্ঠান ‘কাইলি জেনার ইনকরপোরেটেড’ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তার প্রতিনিধিরা কেবল জানিয়েছেন, মামলার কপিটি তারা এখনো পুরোপুরি পর্যালোচনা করে দেখেননি।

তবে এর আগেও কাইলির অন্য এক কর্মী তার বাড়ির কাজের পরিবেশ নিয়ে একই ধরনের অভিযোগ তুলেছিলেন, যার ফলে এবারের বিষয়টি আরও জোরালো হয়ে উঠেছে। বর্তমানে ভুক্তভোগী সোটো আদালত থেকে ন্যায়বিচার এবং তার ওপর হওয়া এই অমানবিক আচরণের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন।

গ্ল্যামার জগতের এই প্রভাবশালী তারকার বিরুদ্ধে এমন অভিযোগ এখন আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কাইলি জেনারবিতর্কগৃহকর্মীশারীরিক নির্যাতনহলিউড সেলিব্রিটি আপডেটহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন