শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা নিয়ে যখন চারদিকে আলোচনা চলে, তখন একেবারেই ভিন্ন চিন্তা জানালেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন না তিনি কোনো অবস্থাতেই। তার চিন্তায়, ক্যামেরার বাইরের দুনিয়ায় সবাই শুধুই মানুষ যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্প...