Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বকেয়া পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের ভুখা মিছিল

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৭:২৬
বকেয়া পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের ভুখা মিছিল

বকেয়া পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল— সংগৃহীত ছবি

বকেয়া পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে ভুখা মিছিল ও বিক্ষোভ করেছে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

আজ মঙ্গলবার দুপুরে কারখানার প্রধান ফটক থেকে ভুখা মিছিলটি শুরু হয়ে রূপাতলী বাসস্ট্যান্ডের গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। পরে রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি, ওভারটাইম ও নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তরের মাধ্যমে তাদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

আরও পড়ুন

বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

১৬ জুন ২০২৬

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার। বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং প্রচার সম্পাদক মো. ফয়সাল।

বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর গত এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সমাবেশে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বরিশালঅলিম্পিক সিমেন্টশ্রমিকবকেয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise