Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার শংঙ্কা

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৫:৪৩
খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার শংঙ্কা

টানা ভারী বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়িতে পাহাড় ধসের শংঙ্কা দেখা দিয়েছে। ছবি: আগামীর সময়

টানা ভারী বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়িতে পাহাড় ধসের শংঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চেঙ্গী নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে কয়েক শত পরিবার।

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান, কুমিল্লাটিলা, শালবনসহ কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকা পাহাড় ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। অপরদিকে চেঙ্গী নদীর পানি বৃদ্ধির ফলে পৌরসভার বাঙ্গালকাঠি, শান্তিনগর, উত্তর গঞ্জপাড়া, রাজ্যমনি পাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, কালাডেবা, ফুটবিলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলাবাগান এলাকায় অন্তত দুটি জায়গায় পাহাড়ের মাটি ঝড়ে পড়ছে। পাহাড়ের ওপরে রয়েছে সরকারি বাংলো, পাকা সীমানাপ্রাচীর ও ধস প্রতিরোধে ধারক দেয়াল। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ।

আরও পড়ুন

বিশ্বের কয়েকটি দামি চকলেট

০৭ জুলাই ২০২৬

কলাবাগান এলাকার বাসিন্দা শাহিনুর বেগম বলেছেন, ‘বৃষ্টি হলেই সন্তানদের নিয়ে আতংকে থাকি। রাতে ঘুমাতে পারি না।’ কর্তৃপক্ষের কাছে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।

একই এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম বললেন, বৃষ্টি হলে মাইকিং করা হয় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্রে গিয়ে তো দুই-তিন দিন পর ফিরে আসতে হয়। কিন্তু আমাদের ঝুঁকি ঠিকই রয়ে যায়।’

গতকাল সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হওয়ায় খাগড়াছড়ি সদরের পাশদিয়ে বয়ে যাওয়া চেঙ্গী নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) নদীর পানি বিপৎসীমার নীচে রয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার ভাষ্য, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে পাহাড় ধসে ঝুঁকিতে থাকা মানুষদের তালিকা করা হয়েছে। বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ফায়ার সার্ভিসকে যে কোনোপরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি চলছে।

ভারী বৃষ্টিখাগড়াছড়িবন্যাপাহাড় ধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক