Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া ও মাতামুহুরীর ১০ ইউনিয়ন প্লাবিত, বাড়ছে দুর্ভোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৯:২৭
চকরিয়া ও মাতামুহুরীর ১০ ইউনিয়ন প্লাবিত, বাড়ছে দুর্ভোগ

হাঁটু সমান পানি উঠেছে লোকালয়ে - আগামীর সময়

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানিও কমছে না। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুকুর তলিয়ে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে চকরিয়া উপজেলার বরইতলী, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, কাকারা, সুরাজপুর-মানিকপুর, কৈয়ারবিল ও চিরিংগা এবং মাতামুহুরী উপজেলার সাহারবিল, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ১৮টি সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

উজানের বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি কমছে না। কোনাখালীর পুরুইত্যাখালী, মরংঘোনা, বাংলাবাজার ও বদরখালীর কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাহত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মাতামুহুরী নদীর বিপৎসীমা ৫ দশমিক ৭ সেন্টিমিটার। গত সোমবার রাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও মঙ্গলবার সকালে তা নেমে যায়।

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা গেছে, চকরিয়া পৌরসভার ভরামুহুরী এবং বরইতলী, সাহারবিল ও কাকারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ও গোবিন্দপুর গ্রামের অন্তত পাঁচটি সড়ক পানিতে তলিয়ে গেছে। উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বরইতলীর শান্তিবাজার গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন আক্ষেপ করেন, ভারী বৃষ্টিতে খাল-বিল ও রাস্তায় পানি জমে গেছে। এতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে ঘরবাড়িও তলিয়ে যেতে পারে।

কৈয়ারবিলের বাসিন্দা ফাহিমা জান্নাত বললেন, টানা তিন দিনের বৃষ্টিতে বাড়ির উঠোনে পানি জমে গেছে। ঘরের নিত্যপ্রয়োজনীয় কাজও করা যাচ্ছে না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেন, নদীর সঙ্গে সংযুক্ত অনেক খাল ও ছড়া দখল হয়ে যাওয়ায় পানি ঠিকমতো নামতে পারছে না।

চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ারের দাবি, বর্তমানে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। তবে টানা বৃষ্টিতে উপজেলার ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবানের আলীকদম ও লামা এলাকায় বৃষ্টিপাত কমলে দ্রুত পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

ইউএনও আরও বললেন, কত মানুষ পানিবন্দি হয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। ইউনিয়নের প্রশাসক, চেয়ারম্যান ও সদস্যদের কাছে তালিকা চাওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

চকরিয়ামাতামুহুরীপ্লাবিতদুর্ভোগপাহাড়ি ঢল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise