পিলারে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক যুবদল নেতা নিহত
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

ফারুক আহমেদ ভূইয়া। সংগৃহীত ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফারুক আহমেদ ভূইয়া (৪০)। তিনি কেন্দুয়া পৌরশহরের চন্দগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুইয়ার ছেলে। ফারুক কেন্দুয়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলে করে কেন্দুয়া থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন পারুল। মদনপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।




