Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অকেজো স্লুইসগেটে কৃষকের দীর্ঘশ্বাস

  • শুকিয়ে যাচ্ছে নদনা খাল
  • বন্ধ হয়ে গেছে নৌ চলাচল
  • কোটি টাকার প্রকল্পটি এখন অকার্যকর
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২২:৫৮
অকেজো স্লুইসগেটে কৃষকের দীর্ঘশ্বাস

ছবি: আগামীর সময়

একসময় স্লুইসগেট ঘিরে ছিল হাজারো কৃষকের স্বপ্ন। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ফসলের মাঠে সেচ পৌঁছে দেবে— এমন প্রত্যাশায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এটি; কিন্তু নির্মাণের কিছুদিন পরই অচল হয়ে পড়ে অবকাঠামোটি। এক যুগেরও বেশি সময় ধরে অকেজো থাকা সেই স্লুইসগেট এখন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজারো কৃষকের দুর্ভোগের প্রতীক।

সেচের পানির অভাবে ব্যাহত হচ্ছে বোরো চাষ, শুকিয়ে যাচ্ছে নদনা খাল, বন্ধ হয়ে গেছে নৌ চলাচল; আর স্থানীয়রা দেখছেন উন্নয়নের একটি প্রকল্প কীভাবে ধীরে ধীরে পরিণত হয়েছে অবহেলার স্মারকে। স্থানীয়দের ভাষায়, ‘যে স্লুইসগেট আশার আলো হয়ে এসেছিল, সেটিই এখন গলার কাঁটা।’

মনোহরগঞ্জ উপজেলার কৃষিজমি মূলত নদনা খালের পানির ওপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে খালের পানি ধরে রেখে ইরি-বোরো চাষে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই ডাকাতিয়া নদীর শাখা নদনা খালে নির্মাণ করা হয় স্লুইসগেটটি। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, ২০০৬-০৭ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এটি।

নির্মাণের মাত্র এক বছরের মাথায় স্লুইসগেটের কার্যকারিতা কমতে শুরু করে। পরে ধীরে ধীরে এটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।

তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, নির্মাণের মাত্র এক বছরের মাথায় স্লুইসগেটের কার্যকারিতা কমতে শুরু করে। পরে ধীরে ধীরে এটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। চড্ডা গ্রামের কৃষক মো. হোসেন মিয়া বললেন, ‘হাজার হাজার কৃষকের ভাগ্য এই গেটের সঙ্গে জড়িত; কিন্তু নির্মাণের পর থেকে আমরা এর সুফল পেয়েছি খুব কমই।’

একই ধরনের অভিযোগ করেন লৎসর গ্রামের আবুল কাশেম। তার মতে, রক্ষণাবেক্ষণের অভাবেই কোটি টাকার প্রকল্পটি আজ অকার্যকর। ‘স্লুইসগেট দেখভাল করার জন্য নেই কোনো জনবল। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় নাট-বল্টু, লোহার পাতসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে’— বললেন স্থানীয় কৃষক জহিরুল ইসলাম।

তবে সংকট শুধু স্লুইসগেটেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে নদনা খাল পুনঃখনন না হওয়ায় নাব্যও কমেছে। বর্ষা শেষে স্লুইসগেটের মূল ফটক দিয়ে পানি যায় ডাকাতিয়া নদীতে। ফলে কয়েক মাসের মধ্যেই শুকিয়ে যায় খাল।

কৃষকদের ভাষ্য, যখন জমিতে সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয়, তখনই খালে থাকে না পানি। অনেকেই অতিরিক্ত খরচে বিকল্প উৎস থেকে সেচ দিতে বাধ্য হন, আবার কেউ কেউ আবাদই কমিয়ে দিয়েছেন। একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করেছিল। তবে সেটিও গত তিন বছর ধরে বন্ধ। স্লুইসগেটের অকার্যকারিতা শুধু কৃষিতে নয়, প্রভাব ফেলেছে স্থানীয় যোগাযোগ ও অর্থনীতিতেও।

নদনা খাল একসময় ছিল এলাকার গুরুত্বপূর্ণ নৌপথ। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের একটি বড় অংশ এই খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল; কিন্তু বর্তমানে খাল জুড়ে কচুরিপানা ও পলি জমে নৌযান চলাচল প্রায় বন্ধ।

বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি জানালেন, নদনা খাল একসময় ছিল এলাকার গুরুত্বপূর্ণ নৌপথ। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের একটি বড় অংশ এই খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল; কিন্তু বর্তমানে খাল জুড়ে কচুরিপানা ও পলি জমে নৌযান চলাচল প্রায় বন্ধ। ‘একসময় যেখানে নৌকা চলত, এখন সেখানে মানুষ হেঁটে পার হতে পারে’— বললেন তিনি।

বর্ষায় ডাকাতিয়া নদী থেকে দেশি প্রজাতির মাছ প্রবেশ করত খালে। তবে পানিপ্রবাহের স্বাভাবিকতা নষ্ট হওয়া এবং খালের নাব্য কমে যাওয়ায় বদলে গেছে সেই চিত্র। শুধু স্লুইসগেট মেরামত করলেই সমস্যার পুরো সমাধান হবে না— মনে করেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি নদনা খাল পুনঃখনন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন।

এ বিষয়ে যোগাযোগ করা হয় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) আব্দুল লতিফের সঙ্গে। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় স্লুইসগেট মেরামত কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে। কৃষি খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত এই অবকাঠামো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

স্লুইসগেটকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে