Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে : দুদক সচিব

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৫:৫৯
দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে : দুদক সচিব

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম

দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম।

তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দুর্নীতির প্রবণতা অনেকটাই কমে আসবে।

আজ বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

দুদক সচিব জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। তবে এ লড়াই শুধু সরকারের একার নয়। সমাজের সব শ্রেণিপেশার মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনা সম্ভব।

মোহাম্মদ খালেদ রহীমের মতে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ ও তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভায় বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকদুদক সচিবমোহাম্মদ খালেদ রহীম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise