Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:৫৫
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনীর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার বামন্দী জামান ফিলিং ষ্টেশনের সামনে থাকা খোকনের টায়ারের দোকানে সামনে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয় টায়ার ব্যবসায়ী তুষার আহমেদ জানিয়েছেন, আজ ভোরে ৪ থেকে ৫ জনের একটি চোরচক্র তার দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকানে থাকা টায়ার সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পাশের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত দোকানে গিয়ে এক ব্যক্তিকে পেছন থেকে ধরে ফেলেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে চোরচক্রের অন্য সদস্যরা একটি পিকআপে উঠে পালিয়ে যায়। তবে আটক ব্যক্তি পালাতে পারেননি।

পরে স্থানীয়রা তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলেও উল্লেখ করেন তিনি।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আটক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে স্থানীয়দের হেফাজতে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

পিটিয়ে হত্যাচোর সন্দেহেমেহেরপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise