Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ

সড়কে যানজট, নৌপথে যাত্রীর চাপ—ঝুঁকিতে লঞ্চযাত্রা

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২২:২৯
সড়কে যানজট, নৌপথে যাত্রীর চাপ—ঝুঁকিতে লঞ্চযাত্রা

ছবিঃ আগামীর সময়

মুন্সিগঞ্জ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে দীর্ঘ যানজট এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে নারায়ণগঞ্জের চরসৈয়দপুর ও গোগনগর এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে ভোগান্তি আরও বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার কারণে অনেক যাত্রী এখন নৌপথে ঝুঁকছেন। এতে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চে যাত্রী চাপ বেড়েছে। তবে ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

বুধবার (১১ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে ফিরছে ওয়াসেনাত নামের একটি লঞ্চ। লঞ্চটির নিচে ও ওপরে যাত্রীতে ঠাসাঠাসি অবস্থা। একই চিত্র দেখা যায় এমএল শাহারাসহ আরও কয়েকটি লঞ্চে।

লঞ্চ ওয়াসেনাতের টিকেটম্যান সোহেল রানা বলেছেন, ‘লঞ্চটির ধারণক্ষমতা ৬৮ জন। কিন্তু এ ট্রিপে প্রায় ৮০ জন যাত্রী এসেছে। অর্থাৎ ১২ জন বেশি যাত্রী নেওয়া হয়েছে। এর মধ্যে চারজন পুলিশ সদস্যও ছিলেন।’

তিনি বলেছেন, ‘আগে এ রুটে যাত্রী কম ছিল। প্রতিটি ট্রিপে প্রায় এক হাজার টাকা খরচ হতো, অনেক সময় তেলের টাকাও উঠত না। এখন সড়কে যানজট বাড়ায় যাত্রী চাপও বেড়েছে।’

লঞ্চটির চালক আরিফ জানিয়েছেন, ঠিক কতজন যাত্রী ধারণক্ষমতার মধ্যে পড়ে তা তিনি জানেন না। তার কাজ লঞ্চ চালানো। তবে নৌপথে যত্রতত্র জাহাজ নোঙর করে রাখায় চলাচলে মাঝেমধ্যে সমস্যা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক লঞ্চচালক বলেছেন, ‘যাত্রী এলে তাদের নামিয়ে দেওয়া যায় না। নির্ধারিত সময় অনুযায়ী লঞ্চ চলে। মানুষ নিজে থেকেই উঠে বসে। তাই শুধু লঞ্চ কর্তৃপক্ষকে দোষ দিলে হবে না, যাত্রীদেরও সচেতন হতে হবে।’

লঞ্চযাত্রী আল মাহমুদ বলেছেন, ‘চরসৈয়দপুর ও গোগনগর এলাকায় নিয়মিত যানজট হয়। অনেক সময় এক থেকে দুই ঘণ্টা বসে থাকতে হয়। তাই এখন নৌপথে যাতায়াত করছেন। ঈদের কেনাকাটার জন্যও অনেক মানুষ আসছেন, ফলে যাত্রী সংখ্যা বেড়েছে।’

আরেক যাত্রী শাহাদাত হোসেন বলেছেন, ‘লঞ্চে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া হচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। আমাদের সবারই নিয়ম মেনে চলা উচিত।’

খোরশেদা বেগম নামে এক নারী যাত্রী বলেছেন, ‘ভয়ে ভয়ে লঞ্চে উঠেছেন। সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি আশঙ্কা করেন। ভাড়া দিয়েও বসার সিট পাননি।’

সংশ্লিষ্টরা জানান, সকাল ৭টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর এই রুটে লঞ্চ চলাচল করছে। মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ রাত ৮টা ২০ মিনিটে এবং নারায়ণগঞ্জ থেকে রাত ৯টা ১০ মিনিটে শেষ লঞ্চ ছেড়ে যায়। বর্তমানে দুপুরের পর থেকে লঞ্চগুলোতে যাত্রী চাপ বেশি থাকে।

মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের ইজারাদার দ্বীন মো. কোম্পানি বলেছেন, ‘আগে এ রুটে ২৬টি লঞ্চ চলাচল করত। যাত্রী কম থাকায় ধীরে ধীরে অনেক লঞ্চ বিক্রি হয়ে গেছে। এখন মাত্র ৮টি লঞ্চ রয়েছে। তবে বর্তমানে যাত্রীরা আবার নৌপথে ঝুঁকছেন, তাই চাপ বেড়েছে। আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।’

অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিবহন পরিদর্শক ছিদ্দিকুর রহমান বলেছেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে যেন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে। ঈদের সময় যাত্রী চাপ বেশি থাকে। তাই লঞ্চ সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হবে।’

যানজটসড়কলঞ্চযাত্রা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise