Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এইচএসসি পরীক্ষায় বসল নাটোরের সেই ৮ শিক্ষার্থী

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:০৪
এইচএসসি পরীক্ষায় বসল নাটোরের সেই ৮ শিক্ষার্থী

আব্দুলপুর সরকারি কলেজ। সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষায় বসেছে নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী। আজ শনিবার সকালে বাগাতিপাড়া সরকারি কলেজকেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেয় তারা।

শিক্ষার্থীরা হলো ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল, তানভীর হোসেন, শাওন, সাব্বির ও শিমুল।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহমুদুল রহমান।

এ ঘটনায় আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

০৪ জুলাই ২০২৬

পরীক্ষার্থী ইসরাত জাহান সূচি বলেছেন, ‘ভাবতেই পারিনি যে পরীক্ষা দিতে পারব। আমি অনেক খুশি।’

এক পরীক্ষার্থীর বাবা ইমামুল হক বললেন, একজন ব্যক্তির প্রতারণার কারণে ছেলে-মেয়েরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পারছে। আমি অনেক আনন্দিত। অনেক কষ্ট করে মেয়েটাকে পড়ালেখা করাচ্ছি। আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন।’

আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুল জানালেন, গতকাল শুক্রবার সরকার ও শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে  আট শিক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়। প্রবেশপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজ পরীক্ষায় বসেছে তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষার প্রথম দিন গত বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে গিয়েও ফেরত আসতে হয়েছিল তাদের। কারণ, তাদের হাতে ছিল না প্রবেশপত্র। সার্ভার জটিলতায় সময়মতো তারা নিবন্ধন করতে পারেননি। পরে তারা ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা করে জমা দিয়েছিলেন কলেজের অফিস সহকারী অমিতকে। কিন্তু সেই টাকা যথাসময়ে বোর্ডে জমা দেওয়া হয়নি। ফলে তাদের নিবন্ধন সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্রও আসেনি। এই কারণে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। 

এইচএসসি ২০২৬এইচএসসিনাটোরপরীক্ষার্থীশিক্ষার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise