Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টুংটাং টুংটাং শব্দে দা, বঁটি, চাপাতিতে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৩৪
টুংটাং টুংটাং শব্দে দা, বঁটি, চাপাতিতে আগুন

কোরবানির ঈদ সামনে এলেই বদলে যায় জেলার কামারপল্লীর চিত্র। টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে আগুন আর লোহার কারখানা। রাত-দিন আগুনে পুড়িয়ে, হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, বঁটি, চাপাতি ও ছুরি। বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদ ও ধান কাটার মৌসুম ঘিরে এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

সরেজমিনে সদর উপজেলার ধ্যাইনা ইউনিয়ন, করটিয়া বাজার, কাকুয়া ইউনিয়নের অমরপুর, চিলাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, কামাররা বিরামহীনভাবে লোহা গরম করে পিটিয়ে তৈরি করছেন কোরবানির সরঞ্জাম। কেউ দা বানাচ্ছেন, কেউ বঁটি, আবার কেউ ছুরি ও চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

কাকুয়ার অমরপুর গ্রামের কামার সামান তুলে ধরেন, বাপ-দাদার পুরোনো ঐতিহ্য ধরে রাখতেই এখনও এই পেশায় টিকে আছেন। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদ ও ধান কাটার মৌসুমে কর্মব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। তবে কয়লার দাম বাড়ায় সরঞ্জামের দামও কিছুটা বাড়াতে হয়েছে। দা, বঁটি, ছুরি ও চাপাতির আকারভেদে দাম নির্ধারণ করা হচ্ছে।

আরও পড়ুন

‘ঘর-গরু নয়, পুড়েছে আমার কপাল’

১৩ মে ২০২৬

চিলাবাড়ী এলাকার কামার হাসান উল্লেখ করেন, লোহা ও কয়লার দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। ফলে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না।

একই এলাকার প্রবীণ কামার ইদ্রিস স্মৃতিচারণ করে জানান, একসময় পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলে তাদের বংশের কামারশিল্প ছিল খুবই জমজমাট। পরে যমুনা নদীর ভাঙনে অনেক পরিবার ছড়িয়ে পড়ে। নতুন প্রজন্ম অন্য পেশায় চলে যাওয়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী পেশা।

তার ভাষ্য, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কামারের কাজে যুক্ত হন তিনি। প্রায় ৩৫ বছর ধরে এই পেশায় আছেন। ছেলেদের অন্য পেশায় পাঠিয়েছেন। হয়তো আরও কয়েক বছর কাজ করবেন, তারপর বাপ-দাদার এই পেশা আর ধরে রাখার কেউ থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের সময় ছাড়া গ্রামের হাটবাজারে টুকটাক কাজ করেই জীবিকা চালাতে হয়। তবে কোরবানির মৌসুমে কাজের চাপ এতটাই বেড়ে যায় যে, সরঞ্জাম নিতে হলে চার থেকে পাঁচ দিন আগেই অর্ডার দিতে হচ্ছে।

কাকুয়ার পল্লি চিকিৎসক আব্দুর রশিদ মন্তব্য করেন, কোরবানির সময় দা, বঁটি ও ছুরির চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়লেও এ নিয়ে ক্রেতাদের তেমন অভিযোগ নেই।

যুগনীর সোহেল তুলে ধরেন, পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে এসব সরঞ্জাম অপরিহার্য। তাই প্রয়োজনের তাগিদেই মানুষ বেশি দাম দিয়ে কিনছেন।

ক্রেতা সাইফুল ইসলামের মতে, বাইরে থেকে কাজটি সহজ মনে হলেও বাস্তবে আগুনে পুড়ে লোহা পেটানোর কাজ অত্যন্ত কষ্টসাধ্য। সেই তুলনায় কামারদের পারিশ্রমিক আরও বেশি হওয়া উচিত।

কামার আনোয়ার জানান, পরিশ্রমের তুলনায় আয় খুব কম। তবু পূর্বপুরুষের ঐতিহ্য টিকিয়ে রাখতেই এখনও এই পেশায় আছেন।



ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল হাশেম মনে করেন, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের ঐতিহ্যবাহী এই শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। তার ভাষ্য, ঈদ এলেই মানুষ কামারদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, অথচ বছরের বাকি সময় এই পেশার মানুষগুলো অনেকটাই অবহেলিত থাকেন।



কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল উল্লেখ করেন, একসময় উপজেলার বিভিন্ন গ্রামে কামারপল্লী ছিল সরগরম। এখন হাতে গোনা কয়েকটি পরিবার এই পেশা ধরে রেখেছে।



অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব জানান, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চিনাখালী, কাকুয়া ইউনিয়নের অমরপুর, বাসাখানপুর, বিন্যাফৈর, চিলাবাড়ী, অয়নাপুর, মগড়া, শহরের পার্ক বাজার ও ছয়আনী বাজার এলাকায় একসময় কামারশিল্পের ব্যাপক প্রসার ছিল।



মো. ওয়াসিম সরকার জানিয়েছেন, যে কোনো শিল্প উদ্যোক্তা সহযোগিতা চাইলে বিসিক প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তার মতে, কামারশিল্পের কারিগররা এগিয়ে এলে এই ঐতিহ্যবাহী শিল্পকে আরও টিকিয়ে রাখা সম্ভব হবে।

টাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    advertiseadvertise