Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পশু চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২২:৩২
পশু চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতাসহ কয়েকজন পশু চিকিৎসককে মারধর করছে

ময়মনসিংহ নগরীর জিলা স্কুল রোডের একটি গলিতে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তিনি ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মারধরের এ ঘটনা ঘটে। শনিবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মারধরের ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। ভিডিওতে পশু চিকিৎসক আশিকুর রহমানকে এক নারীসহ কয়েকজন মারধর করতে দেখা যায়। সেখানে ছাত্রদল নেতা প্রতীককেও দেখা যায়। এরপরই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বার পরিচালনা করেন। সেখানে তিনি বিড়ালের চিকিৎসা দেওয়ার পাশাপাশি পোষা প্রাণীর বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

আরও পড়ুন

‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

২২ আগস্ট ২০২৬

মারধরের ঘটনায় শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগে ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমকে জানানো হয়েছে, বিড়ালের চিকিৎসা ও মৃত্যু নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এদিকে চিকিৎসককে মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা প্রতীক সাংগঠনিক পদ হারান।

ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায় প্রতীককে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘তারা অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তারা তদন্ত করছেন।’

ময়মনসিংহপশু চিকিৎসককে মারধরছাত্রদল নেতা বহিষ্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা