Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৯
প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়

বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপণ মেলায় কথা বলেছেন তথমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আগামীর সময়

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, বৃষ্টিপাত, রোদ, তাপমাত্রা ও পানির উচ্চতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। উপকূলের বাসিন্দাদের ওপর এর প্রভাব আরও বেশি পড়বে।

আজ রবিবার সকালে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।

তথ্যমন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব তারা কাছ থেকে দেখছেন। বৃষ্টিপাত, রোদের তীব্রতা, তাপমাত্রা ও পানির উচ্চতার পরিবর্তন দিন দিন স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ এমনিতেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে ঝুঁকি আরও বেশি।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের এই সমস্যা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। জ্বালানি ব্যবহারে সচেতন না হলে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাই পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুন

পাইলসের অপরেশনে ইনজেকশন দেওয়ার পর রোগীর মৃত্যু, পালালেন গ্রাম্য চিকিৎসক

০৯ আগস্ট ২০২৬

বৃক্ষায়ন ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বন বিভাগের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সবাইকে বুঝতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়। তার একটা বড় প্রমাণ ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া ৷ প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। তার লক্ষ্যেই  সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। এর অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর পাঁচ কোটি করে গাছ লাগানো হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনের পর মন্ত্রী বৃক্ষ মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীবৃক্ষমেলাবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: