Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মুক্তাগাছা

ইমামের ধর্ষণে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা!

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৯:২২
ইমামের ধর্ষণে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা!

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইমাম, ছবি : আগামীর সময়

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর সাত মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে আব্দুল্লাহ (২৪) নামের এক লজিং ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের একটি পার্শ্ববর্তী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী গ্রামের মিরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতির পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে লজিং থাকতেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা-বাবা দুজনেই ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িতে কিশোরী তার বৃদ্ধা দাদির সঙ্গে থাকত। অভিযুক্ত আব্দুল্লাহ কিশোরীর ফুফাতো ভাইয়ের সহপাঠী হওয়ার সুবাদে তাদের বাড়িতে লজিং থাকার সুযোগ পান।

​গত বছরের ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কিশোরীর দাদি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে আব্দুল্লাহ ছাত্রীর পড়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি কক্ষ থেকে চলে যান। লোকলজ্জা ও ভয়ে ভুক্তভোগী কিশোরী তখন বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।

সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হয়। পরে তাকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা-নিরীক্ষা করলে জানা যায় কিশোরী ২৭ সপ্তাহের (প্রায় ৭ মাস) অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানির পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কিশোরীর ভাষ্য, লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। এখন আমি সাত মাসের গর্ভবতী। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, মামলার পর বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মুক্তাগাছাধর্ষণঅন্তঃসত্ত্বা
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise