Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উদ্ধার হলেন মেঘনার চরে আটকা পড়া পর্যটকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:৩৯
উদ্ধার হলেন মেঘনার চরে আটকা পড়া পর্যটকরা

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ১টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডারে নিয়ে আসা হয়। এর আগে বিকালে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে পর্যটকরা চর আব্দুল্লাহতে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় মেঘনা নদী উত্তাল হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে তারা আর ফিরতে পারেননি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, চরে দেড় শতাধিক মানুষ আটকা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নদীতে জোয়ার আসার পর রাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।

ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেছেন, আটকা পড়া পর্যটকদের নিয়ে প্রশাসন উদ্বিগ্ন ছিল। খবর পাওয়ার পর থানা পুলিশ ও নৌ-পুলিশকে সেখানে পাঠানো হয়। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অনেকে আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন। পর্যটকদের কাছে এটি ‘মিনি কক্সবাজার’ নামেও পরিচিত। বেড়িবাঁধের পাশাপাশি নদীবেষ্টিত চরেও অনেকেই ঘুরতে যান। গতকাল বিকালে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকটি ট্রলারে করে অনেকে চর আব্দুল্লাহর উদ্দেশে রওনা হন। তবে সেখানে পৌঁছানোর পরপরই প্রবল ঝড় ও বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে পড়ে। আর এতে তারা চরে আটকা পড়েন।





লক্ষ্মীপুররামগতিমেঘনার চরপর্যটক উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা