লক্ষ্মীপুরের মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে প্রতিরাতেই গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্তদের দাবি, লক্ষ্মীপুর থেকে চুরি হওয়া গরু-মহিষ ভোলার চরাঞ্চলে নেওয়া হয়, আবার ভোলা থেকে চুরি হওয়া পশু আনা হয় লক্ষ্মীপুরের চরে। এভাবেই দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। চুরিতে বাধা দিতে গেলে মহিষ পালনকারীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। সীমান্তবর্তী চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতার অভিযোগও রয়েছে।স্থানীয়রা জানান, মেঘনা নদীতে জেগে ওঠা...