Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিলাইদহে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়িতে উৎসবের প্রস্তুতি

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:৪৫
শিলাইদহে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়িতে উৎসবের প্রস্তুতি

ছবি: আগামীর সময়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সেজে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি উৎসবের রঙে। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। নতুন করে সাজানো হয়েছে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির আঙিনা, স্মৃতি চিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। রঙের নকশায় উজ্জ্বল হয়ে উঠেছে পুরো এলাকা।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমীন জানিয়েছেন, এবারের আয়োজনের মধ্যে রয়েছে কবির গান, কবিতা, নাটক এবং আলোচনা সভা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, উৎসব ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপি থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের জন্য বিশেষ পুলিশ মোতায়েন থাকবে ২৪ ঘণ্টাই।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা পর্যটক ইয়াসমিন ইসলাম বলছিলেন, বইয়ের পাতায় পড়া রবীন্দ্রনাথকে এখানে এসে মনে হচ্ছে জীবন্ত। তাঁর লেখা ও জীবনের দৃশ্যপট যেন ভেসে উঠছে চোখের সামনে।

উৎসবকে কেন্দ্র করে কুঠিবাড়ি চত্বরে রবীন্দ্র অনুরাগী, গবেষক ও শিল্পীদের ভিড় জমবে বলে আশা করা হচ্ছে। এতে দেশ-বিদেশের শিল্পীরা রবীন্দ্রসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

তবে এবার প্রশাসনিক অনুমতি না থাকায় প্রতি বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে না গ্রামীণ মেলা।


কুষ্টিয়াকুমারখালীরবীন্দ্র জন্মজয়ন্তী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা