Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বদলে যাচ্ছে বগুড়ার সেই ৩ ইউনিয়নের বিতর্কিত নাম

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৪:০৭
বদলে যাচ্ছে বগুড়ার সেই ৩ ইউনিয়নের বিতর্কিত নাম

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের বিতর্কিত নাম বদলাতে জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈত্রিক বাড়ি ও তার ছেলেদের নামে ওই তিন উপজেলার নামকরণ করা হয়। এ নিয়ে গত সপ্তাহজুড়ে চলে বিতর্ক। এরপর গতকাল শনিবার নামগুলো বদলাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডিসি তৌফিক। রাতে জানালেন এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা। 

গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়েছে মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

‘মীরবাড়ী’ নামটি বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে সমালোচনা শুরু হয় স্থানীয়দের মধ্যে। পরদিনই  জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদে তোলেন বিষয়টি।

এই ঘটনাকে ‘কাকতালীয়’ আখ্যা দিয়েছিলেন প্রতিমন্ত্রী। তার ব্যাখ্যা- সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে।সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। দুই সন্তানের নাম সীমান্ত ও দিগন্ত হওয়ায় বিষয়টি কাকতালীয়ভাবে মিলে গেছে। যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করার উদ্দেশ্য থাকত, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

ডিসি তৌফিকুর আজ জানালেন, মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য তার কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে। আজ রবিবার থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নাম পরিবর্তনের কাজ শুরু হবে।

‘আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি যাতে সাংবাদিকসহ সব ধরণের অংশীদারদেরকে নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়’- বললেন তিনি।

বগুড়াপ্রতিমন্ত্রীমীর শাহে আলমইউনিয়ননাম বিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!