Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সারজিস-পাটওয়ারীর নামে মারধর ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ থানায়

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৩:২৩
সারজিস-পাটওয়ারীর নামে মারধর ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ থানায়

এনসিপি নেতা সারজিস আলম (বাঁয়ে) ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশক্তির মামলার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে হয়েছে মামলার আবেদন। ছাত্রদলের করা আবেদনে হত্যাচেষ্টা, আইফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। আসামি হিসেবে দেওয়া হয়েছে সারজিস, পাটওয়ারীসহ দলটির ১০ নেতাকর্মীর নাম। অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে করা হয়েছে আসামি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানায় এই আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সেটি মামলা হিসেবে রেকর্ড হয়নি- জানিয়েছেন থানার ওসি জাহিদুর রহমান।

এজাহারে বাদীর অভিযোগ, গত মঙ্গলবার বিকালে জুলাই শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে শহরের কোর্ট মসজিদের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।


আরও পড়ুন

বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস

২৮ জুলাই ২০২৬


বাদী উল্লেখ করেন, হামলায় আহত হয়েছেন জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন। ছিনিয়ে নেওয়া হয় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪-সহ পাঁচটি মোবাইল ফোন ও কয়েক নেতার কাছে থাকা বড় অঙ্কের টাকা। 

আজ দুপুরে এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল! গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউছ এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে! সেই পুরনো অভ্যাস। নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি অ্যা লিটল ডিগনিফাইড, প্লিজ!’

ঘটনার সূত্রপাত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে। সেদিন সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে পরদিন আবারও হবিগঞ্জে কর্মসূচি দেয় এনসিপি। একই দিনে বিএনপি, ছাত্রদল ও যুবদলও দেয় পাল্টা কর্মসূচি। এদিন সকাল থেকে জেলায় জারি করা হয় ১৪৪ ধারা।


আরও পড়ুন

আজ থেকে কথা বলব না, সহিংস রাজনীতি চাই না

৩০ জুলাই ২০২৬


বুধবার বিকালে হবিগঞ্জে প্রবেশের সময় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। দলটির নেতাদের সঙ্গে ঘটে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও। পরে এনসিপি নেতারা ঘটনাস্থলের পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার জমা দেন। 

তাতে অভিযোগ করা হয়, মঙ্গলবার হামলাকারীরা ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি এবং গাড়িতে থাকা ৫ লাখ টাকা নিয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গাড়ি।

এরপর বৃহস্পতিবার হবিগঞ্জ সদর মডেল থানায় পাল্টা এজাহার জমা দিলেন ছাত্রদল নেতা ইকবাল হোসেন। 

থানার ওসি জাহিদুর আগামীর সময়কে বলেছেন, ‘এনসিপির পক্ষ থেকে করা মামলাটি সেদিন রাতেই নথিভুক্ত হয়েছে। তবে ছাত্রদল নেতার দেওয়া এজাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে জানানো হবে।’

হবিগঞ্জএনসিপিছাত্রদল
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise