Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চায়ের দোকানে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, তদন্তে শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:৫৩
চায়ের দোকানে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, তদন্তে শিক্ষা বোর্ড

ছবি: আগামীর সময়

চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র জনসমাগমপূর্ণ একটি চায়ের দোকানে বসে মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরপত্র ভর্তি একটি বস্তা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র উদ্ধার করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। অভিযানের সময় পুলিশও উপস্থিত ছিল।

অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হোসেন কয়েকজন সাবেক সহপাঠী ও বন্ধুকে সঙ্গে নিয়ে চায়ের দোকানে বসে উত্তরপত্র নিয়ে কাজ করছিলেন। একটি বস্তা থেকে খাতা বের করে উপস্থিত আরও দুজনকে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যায় বলে দাবি করেন তারা।


আরও পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু হবে

০২ আগস্ট ২০২৬

স্থানীয়দের অভিযোগ, এর আগের দিন শুক্রবার রাতেও একই স্থানে চারজন মিলে চা ও সিগারেটের আড্ডার পাশাপাশি এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে কাজ করেন। গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষার উত্তরপত্র কীভাবে নির্ধারিত পরিবেশের বাইরে এবং পরীক্ষকের বাইরে অন্য ব্যক্তিদের হাতে পৌঁছাল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।


খবর পেয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তরপত্রগুলো জব্দ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে জালালাবাদ থানায় নেওয়া হয়।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসেন। পরে তাদের উপস্থিতিতে একটি সাধারণ ডায়েরি করা হয়।

উত্তরপত্রগুলো শিক্ষা বোর্ডের জিম্মায় থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষককে বোর্ডের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেও জানান তিনি।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে দায়িত্বে অবহেলা বা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেছেন, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত নীতিমালা রয়েছে। সেগুলো যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইকবাল হোসেন বলেছেন, আগে কখনো উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করিনি। অভিজ্ঞতার অভাব থেকেই এই ভুল হয়েছে।

তিনি দাবি করেন, বৃষ্টির কারণে চায়ের দোকানে বসেছিলাম। তখন সেখানে তেমন কেউ ছিল না। তাই সময় নষ্ট না করে কোড নম্বর মিলিয়ে কিছু কাজ করছিলাম। আমার বন্ধুদের দিয়ে খাতা মূল্যায়ন করাইনি।

ঘটনার পর শিক্ষা বোর্ডের তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

শিক্ষা বোর্ডসিলেটউত্তরপত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা