কোনো পাবলিক বা অ্যাকাডেমিক পরীক্ষার ফলে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া খাতা পুনর্নিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’ নামে পরিচিত। প্রতি বছর এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোয় জমা পড়ে খাতা চ্যালেঞ্জের অসংখ্য আবেদন। তবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিপরীতে আবেদন জমার পরিমাণে রেকর্ড হয়েছে। এবার নির্ধারিত সাত দিনে ৪ লাখ ২৫১ জন শিক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি বিষয়ে খাতা যাচাইয়ের আবেদন করেছে, যা গত বছরের চেয়ে প্...