Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

আ. লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীর থানা ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২২:৫৫
আ. লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীর থানা ঘেরাও

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীর থানা ঘেরাও— সংগৃহীত

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।

এ কর্মসুচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বললেন, যে সংগঠন কার্যক্রম নিষিদ্ধ, তাদের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মিছিল করছে অথচ প্রশাসন নীরব দর্শক। বিশেষ করে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদকে নিয়ে ছাত্রলীগের ক্যাডাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যা চরম ধৃষ্টতা।

আরও পড়ুন

কম সময়ে তিন গোল

২১ জুন ২০২৬

বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বললেন, আগামী ৭ দিনের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। এমনকি প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে তাদের ‘গোপালগঞ্জে’ পাঠিয়ে দেওয়ার মতো হুঁশিয়ারিও দেন স্থানীয় বিএনপি নেতারা।

এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন, পলিটেকনিক ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমূখ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেছেন, ‘বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা তাদের কর্মসূচি শেষে থানায় এসেছিলেন। তারা এলাকার আইনশৃঙ্খলা ও শান্তি রক্ষার বিষয়ে আলোচনা করেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি, যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়াথানা ঘেরাওবিএনপিআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন