Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এমপির ডিও লেটারে স্থগিত নিয়োগ পরীক্ষা, ভোগান্তিতে চাকরিপ্রার্থীরা

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৭:২৭
এমপির ডিও লেটারে স্থগিত নিয়োগ পরীক্ষা, ভোগান্তিতে চাকরিপ্রার্থীরা

ফাইল ছবি

নেত্রকোনা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। আগামীকাল শুক্রবার এ  নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। প্রার্থীদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেত্রকোনায় পৌঁছে জানতে পারেন পরীক্ষা স্থগিতের খবর।

স্থানীয় সরকার বিভাগের চিঠি থেকে জানা যায়, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ জুন জারি করা ওই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়।

এদিকে, নিয়োগ পরীক্ষা স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশীরা। মামুন নামের এক পরীক্ষার্থী বলেছেন, ‘আমি দুই হাজার টাকা ধার করে পরীক্ষা দিতে এসেছি। বাড়ি নেত্রকোনায় হলেও পড়াশোনার কারণে সিলেটে থাকি। পরীক্ষা স্থগিত হওয়ায় ধার করা টাকাও খরচ হয়ে গেল, আবার পরীক্ষাও দিতে পারলাম না।’

আবার এমপির ডিও লেটারে পরীক্ষা বন্ধের ঘটনায় প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তারা বলছেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিয়োগ পরীক্ষা পরিচালনা কমিটি কিংবা পরীক্ষাসংক্রান্ত কোনো দায়িত্বে নেই। কিন্তু তার ডিও লেটারের ভিত্তিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত কেন নেওয়া হলো?

এ বিষয়ে জানতে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বলেছেন, ‘এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখানে জেলা প্রশাসনের কিছু করার নেই। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বর্তমান আবেদনকারীদের আবার আবেদন করতে হবে না। তবে নতুন প্রার্থীদের আবেদন করার সুযোগ রাখা হবে।


নিয়োগপরীক্ষাস্থগিতনেত্রকোনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise