Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

খুলনায় প্রতিপক্ষের হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:১১
খুলনায় প্রতিপক্ষের হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আলি নূর ডাবলু (৪৭) নামে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। রবিবার বিকেল ৫টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার তিন রাস্তার মোড়ে ঘটে এ ঘটনা।

আহত ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার প্রধান সড়কের এতিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেল ৫টার দিকে ডাবলু তিন রাস্তার মোড়ে একটি ভাঙাড়ির দোকানে বসে ছিলেন। এ সময় গল্লামারী এলাকা থেকে চারটি মোটরসাইকেলে আসা আটজন দুর্বৃত্ত দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে পরপর। এতে তার বাম হাতে গুলি লাগে তিনটি।

পরে ময়লাপোতা এলাকার দিকে চলে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ডাবলুকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানালেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত ডাবলুকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত ডাবলুর বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ মামলা রয়েছে একাধিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।


খুলনাগুলিবিদ্ধযুবকআহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise