Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেতন বৃদ্ধিসহ ১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের কর্মবিরতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫২
শেয়ার করুন:
বেতন বৃদ্ধিসহ ১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের কর্মবিরতি

এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) শ্রমিকরা। দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।

এ পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলে আজ রবিবার ও সোমবার (৯ নভেম্বর) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

আজ সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা। পরে কারখানার ভেতরের মাঠে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় আগের হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।

শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার পোশাক শ্রমিক আন্দোলন চলাকালে এপেক্স ফুটওয়্যার কারখানার প্রধান ফটক বন্ধ রেখে উৎপাদন চালু রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতির অবনতি হলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে ছুটি শেষে শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে বহিরাগতদের হামলার শিকার হন। এতে এপেক্স ফুটওয়্যারের বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এ ঘটনায় দুজন শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। এরপর শ্রমিকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালু রাখা এবং হামলায় আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ টানা চার দিনের ছুটি ঘোষণা করে বলে জানান শ্রমিকরা।

চার দিনের ছুটি শেষে আজ রবিবার সকালে কাজে যোগ দিতে কারখানায় এলেও উৎপাদনে অংশ নেননি শ্রমিকরা। তারা আগের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নতুন করে ১৬ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন তারা।

কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেয়। পাশাপাশি দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা জানায়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার ও সোমবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) জানান, শ্রমিকদের উত্থাপিত ১৬ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন। পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

গাজীপুরকালিয়াকৈরএপেক্স ফুটওয়্যারএপেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত